শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর ভারপ্রাপ্ত ট্রেজারার জনাব এইচ. টি. এম. কাদের নেওয়াজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স^াক্ষর করেন।

উক্ত চুক্তির ফলে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) থেকে এমবিএ এবং মাস্টার্স প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি ওয়েভার পাবেন। তাছাড়া শাহ্ধসঢ়;জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাবৃন্দের পরিবারের সদস্যগণ ব্যাচেলর প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি ওয়েভার উপভোগ করতে পারবেন।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার, ব্যাংকের মানব সম্পদ বিভাগের এসভিপি জনাব এ. কে. এম. হাসান রহিম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এর রেজিস্ট্রার জনাব মোঃ ফাইজুল্লাহ কৌশিক, পরিচালক এডমিশন জনাব গিয়াস উদ্দিন-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ