শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরে একটি ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে ৭ ধরনের (চক্ষু, গাইনী, দন্ত, শিশু রোগ, অর্থোপেডিক, ডায়াবেটিস ও সাধারণ) চিকিৎসা সেবায় ৭,৩২০ জন রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান এবং ৭৫২ জনকে ফ্রী চক্ষু অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়। এসময় গরীব শীতার্ত মানুষের মাঝে ২৫০০ কম্বলও বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মীর মনজুর এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন ব্যাংকের নিকটস্থ শাখা সমূহের শাখা ব্যবস্থাপক গণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ