মিডল্যান্ড ব্যাংক লিমিটেড রিটেল ডিস্ট্রিবিউশন (শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং, রিটেল সেলস ও কার্ড) এবং এনআরবি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৪ বিগত ১৯ জানুয়ারী ২০২৪ ইং তারিখে ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৪ এর উদ্বোধন করেন। ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোঃ রাশেদ আকতার এবং ইন্টারন্যাশনাল এন্ড এনআরবি বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেনসহ সকল এরিয়া ও ক্লাস্টার প্রধানগণ, শাখা, উপ- শাখা, এজেন্ট ব্যাংকিং, সালাম ইসলামী ব্যাংকিং, রিটেল সেলস এবং কার্ড ডিভিশন এর প্রধানগণ ব্যবসা সম্মেলন উপস্থিত ছিলেন এবং তাদের বার্ষিক পারফম্যান্স প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এছাড়াও ব্যাংকের সিনিয়ার ম্যানেজমেন্ট টিম ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগন উক্ত ব্যবসা সম্মেলনে যোগদান করেন। দিনব্যাপি অনুষ্ঠিত ব্যবসা সম্মেলনে ব্যাংকের সকল শাখা, উপ-শাখা, এজেন্ট ব্যাংকিং, সালাম ইসলামী ব্যাংকিং, রিটেল সেলস, কার্ড এবং এনআরবি বিভাগের এর ২০২৩ সালের অর্জিত ব্যবসা মুল্যায়ন করা হয় এবং এক্ষেত্রে টপ পারফরমারদের পুরস্কৃত করা হয়। এছাড়াও ২০২৪ সালের জন্য বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারন ও তা অর্জনের উপর পর্যালোচনা করা হয় এবং লক্ষ্যমাত্রা অর্জনের কৌশলের উপর আলোকপাত করে, সে লক্ষ্যে গৃহীত কর্মপদক্ষেপগুলো উপস্থাপন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক সকলকে নিয়ন্ত্রক সংন্থা কর্তৃক প্রদত্ত নির্দেশিকাসমুহ মেনে চলা, সেবার দক্ষতা ও উৎকর্ষতা নিশ্চিত করার এবং গ্রাহকদের আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করার আহবান জানান। তিনি ব্যাংকের সাধারন শেয়ারহোল্ডারবৃন্দের বিনিয়াগের রির্টান নিশ্চিতের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করনে । সম্পদের গুনগতমান বজায় রাখা এবং নন-পানফরমিং লোন আদায় নিশ্চিত করার বিষয়েও তিনি দিক নির্দেশনা প্রদান করেন। তিনি গ্রাহকদের ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা আরো ব্যাপক পরিসরে প্রাদানের উপর অধিক গ্ররুত্ব আরোপ করেন।