শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

মার্কেন্টাইল ব্যাংকের ‘সখীপুর শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ‘সখীপুর শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

 

বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের টাঙ্গাইলে অবস্থিত সখীপুর শাখা’ স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় আজ ২৪ ডিসেম্বর রোববার থেকে কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে নতুন ঠিকানায় সখীপুর শাখার শুভ উদ্বোধন করেন। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে সখীপুর শাখার কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপিবৃন্দ অসীম কুমার সাহা, শাহ মোঃ সোহেল খুরশীদ এবং কোম্পানি সেক্রেটারি ও হেড অব এইচআর আবু আসগার জি. হারুনী সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

 

সখীপুর শাখায় উপস্থিত ছিলেন ব্যাংকের এসভিপি ও এমআইএস ডিভিশনের প্রধান মোঃ গোলাম কিবরিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ওমর ফারুক সৈকত, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ মিয়া, এফভিপি ও সখীপুর শাখা প্রধান শাহ মোঃ মিজানুর রহমান এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। ‘সখীপুর শাখা’র নতুন ঠিকানা-হোল্ডিং নং-এনএ ১৩৩, কচুয়া রোড, সখীপুর বাজার, ওয়ার্ড নং-০৩, পৌরসভা-সখীপুর, থানা-সখীপুর, জেলা-টাঙ্গাইল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ