শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

মার্কেন্টাইল ব্যাংকের ডিরেক্ট সেলস টিমের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৬০ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি’র ইন্টারেকটিভ সেশন বিটুইন সিনিয়র ম্যানেজমেন্ট অ্যান্ড ডিরেক্ট সেলস টিম শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের বিভিন্ন শাখার ৪৬ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান কোর্সটি উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে মতিউল হাসান গ্রাহক সেবার গুরুত্ব বর্ণনার পাশাপাশি ক্রস- সেলিং সম্পর্কে সচেতন থেকে ব্যাংকের বিভিন্ন পণ্য ও সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশনা দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসাইন প্রশিক্ষাণার্থীদের সাথে প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও এসভিপি মোঃ নাসিম আলম এবং রিটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান ও ভিপি অসীম কুমার সাহা সেশনগুলো পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ