শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১০ বার পঠিত

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যাংকারদের সংগঠন ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’। সম্প্রতি রাজধানীর দিলকুশায় নিজস্ব অফিসে কেক কেটে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যাংকারদের সংগঠন ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’। সম্প্রতি রাজধানীর দিলকুশায় নিজস্ব অফিসে কেক কেটে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মানিত অতিথি, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, কাজী এনায়েত হোসেন ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কুদরত এ হায়াত খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, সদস্য মোঃ মুকিতুল কবীর, মোঃআবদুল হামীদ সোহাগ ও রোজিনা পারভীন। পবিত্র রমযান উপলক্ষ্যে রোজাদার জনসাধারণের মাঝে ইফতার বিতরণ, বিজয় দিবস উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ ও আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতা আয়োজন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন ও মহান স্বাধীনতা দিবস পালনসহ ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন। সামনের দিনেও কল্যাণমুখী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ ৬১টি ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় এ সংগঠন কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা।সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মানিত অতিথি, সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, কাজী এনায়েত হোসেন ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কুদরত এ হায়াত খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম খন্দকার, সদস্য মোঃ মুকিতুল কবীর, মোঃ আবদুল হামীদ সোহাগ ও রোজিনা পারভীন। পবিত্র রমযান উপলক্ষ্যে রোজাদার জনসাধারণের মাঝে ইফতার বিতরণ, বিজয় দিবস উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ ও আন্তঃব্যাংক দাবা প্রতিযোগিতা আয়োজন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন ও মহান স্বাধীনতা দিবস পালনসহ ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ’ এর নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন। সামনের দিনেও কল্যাণমুখী কর্মকান্ডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকসহ ৬১টি ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় এ সংগঠন কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ