শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশে তৈরি হলো মিতসুবিশি এক্সপ্যান্ডার: অটোমোবাইল শিল্পে নতুন যুগের সূচনা করলো র‍্যানকন

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৫ বার পঠিত

দেশের অটোমোবাইল শিল্পে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করলো র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে বাংলাদেশে তৈরি মিতসুবিশি এক্সপ্যান্ডার। সাত আসনের এই ফ্যামিলি এসইউভি-টি ১.৫ লিটার মাইভেক ইঞ্জিনে চালিত—যা জাপানি নির্ভরযোগ্যতা ও দেশীয় উৎপাদনের এক অনন্য সমন্বয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। উপস্থিত ছিলেন র‍্যানকন গ্রুপের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রোমো রউফ চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, মিতসুবিশি মোটরস-এর কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংক ও বেসরকারি খাতের বিশিষ্টজনেরা।

এই লঞ্চ র‍্যানকনের জন্য এক মাইলফলক, যার লক্ষ্য বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্রে পরিণত করা। ৫২ একর জায়গায় গড়ে ওঠা র‍্যানকন ইন্ডাস্ট্রিয়াল পার্কে উৎপাদিত হচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডসমূহ—মিতসুবিশি, মার্সিডিজ বেঞ্জ বাস চ্যাসি, সুজুকি, প্রোটন, জ্যাক, এলজি, তোশিবা।

মিতসুবিশি মোটরস কর্পোরেশনের সিইও তাকাও কাতো এক ভিডিও বার্তায় বলেন, “বাংলাদেশে তৈরি এক্সপ্যান্ডার আসিয়ান অঞ্চলের জন্য উপযুক্ত একটি মডেল, যা ফ্যামিলি কার হিসেবে প্রমাণিত। র‍্যানকনের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”

ডিভিশন জেনারেল ম্যানেজার ইউতাকা ইয়ানো বলেন, “র‍্যানকনে রয়েছে আন্তর্জাতিক মানের উৎপাদন প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ। পেইন্ট শপ থেকে অ্যাসেম্বলি পর্যন্ত প্রতিটি ধাপে মিতসুবিশির স্ট্যান্ডার্ড মানা হচ্ছে, যার ফলে বাংলাদেশে তৈরি এক্সপ্যান্ডার—নিরাপদ, নির্ভরযোগ্য এবং সুলভ মূল্যে ক্রেতাদের জন্য উন্মুক্ত।”

রোমো রউফ চৌধুরী বলেন, “গত ৫০ বছর ধরে মিতসুবিশির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছি। সরকারের সহায়তা ও মিতসুবিশির প্রযুক্তির সমন্বয়ে আজ আমরা স্থানীয়ভাবে জাপানি প্রযুক্তির গাড়ি তৈরি করছি—সাশ্রয়ী মূল্যে, ৫ বছরের ওয়ারেন্টি ও ২ বছরের ফ্রি সার্ভিসিংসহ।”

রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, “এই উদ্বোধন শুধু একটি গাড়ির নয়, বরং এটি বাংলাদেশের সঙ্গে জাপানের কৌশলগত অংশীদারিত্ব, প্রযুক্তি হস্তান্তর এবং গভীর বন্ধুত্বের প্রতীক।”

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ এবং অন্যান্য সংগীতশিল্পী ও ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে। সিয়াম মিতসুবিশি মোটরস বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও অনুষ্ঠানে অংশ নেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ