শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ফেনীতে বন্যার্ত ২০০ জনকে বিজিবির খাদ্য সহায়তা

  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ মঙ্গলবার (৯ জুলাই) পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে ২০০ জন বন্যার্তের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

বিতরণকৃত খাদ্য প্যাকেটগুলোর মধ্যে ছিল ডিম ভুনা, সবজি, ডাল, খিচুড়ি ও পানীয় পানি।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিজিবিএম। এছাড়া উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, জি+, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডার, ওসি পরশুরাম থানা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফেনী জেলার দুটি উপজেলায় প্রায় ১৪টি পয়েন্টে নদীর বাঁধ ভেঙে আশপাশের জনপদ প্লাবিত হয়েছে। এতে অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই দুর্যোগকালীন সময়ে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গতদের পাশে থাকবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ