শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭১ বার পঠিত

প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক সম্মেলন-২০২৪ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে এক হোটেলে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিমের সভাপতিত্বে সম্মেলনে ভাইস চেয়ারম্যান মইন ইকবাল (ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে), সম্মানিত পরিচালক এম ইমরান ইকবাল (রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান), জামাল জি আহমেদ, শফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক কায়জার এ চৌধুরী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচ বি এম ইকবাল বলেন, ‘ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেজন্য আমাদের আরও আন্তরিকতার সঙ্গে সেবার মান অক্ষুণ্ন রাখতে হবে। ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে।’

আগামীতে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এম রিয়াজুল করিম বলেন, ‘বিচক্ষণ পরিচালনা পর্ষদ এবং দক্ষ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের পরামর্শে জাতীয় অগ্রাধিকার খাতসহ ক্ষুদ্র উদ্যোগে মানসম্পন্ন ও অন্তর্ভুক্তিমূলক বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে প্রিমিয়ার ব্যাংক। এ ব্যাংকের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। ব্যাংকের সবাইকে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ গ্রাহকসেবা দিতে হবে।’

অনুষ্ঠানে ১৩৬টি শাখার ব্যবস্থাপক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ