শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীদের মর্টগেজ ফ্রি লোন প্রদানে ’প্রাইম ব্যাংক পিএলসি.’ এবং ’প্রাণ  আরএফএল গ্রুপ’- এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীদের মর্টগেজ ফ্রি লোন প্রদানে ’প্রাইম ব্যাংক পিএলসি.’ এবং ’প্রাণ  আরএফএল গ্রুপ’- এর মধ্যে চুক্তি স্বাক্ষর

 

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীদের ওয়ার্কিং ক্যাপিটালের যোগান সহজ করতে প্রাণ-আরএফএল গ্রুপ-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায়, প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীরা ১০ কোটি টাকা পর্যন্ত মর্টগেজ ফ্রি ওভারড্রাফট লোন সুবিধা পাবেন। উল্লেখ্য প্রাণ- আরএফএল-এর সাপ্লাইকারীরা তাদের সরবরাহকৃত পণ্যের বৈধ চালানের বিপরীতে ঝামেলামুক্ত এই ক্রেডিট সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার গতি ত্বরান্বিত করতে পারবেন। প্রাইম ব্যাংক এবং প্রাণ-আরএফএল দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই চুক্তি প্রাণ-আরএফএল-এর সাপ্লাইকারীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রহমান এর উপস্থিতিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং প্রাণ-আরএফএল গ্রুপ-এর ডিরেক্টর ফাইন্যান্স উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ