শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

প্রাইম ব্যাংক পিএলসি. এবং ’এফএমও’ – এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার-এর টার্ম লোন ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ২১২ বার পঠিত

প্রাইম ব্যাংক পিএলসি. এবং ’এফএমও’ – এর মধ্যে ৫০ মিলিয়ন ডলার-এর টার্ম লোন ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর

দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলির মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি ডাচ এন্টারপ্রেনোরিয়াল ব্যাংক ’এফএমও’ -এর সাথে ৫০ মিলিয়ন মার্কিন ডলার-এর একটি টার্ম লোন ফাইন্যান্সিং চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে এফএমও, প্রাইম ব্যাংককে কৃষি, উইমেন, যুব এবং গ্রীণ ফাইন্যান্সিং প্রকল্পগুলোতে ঋণ প্রদানে সহায়তার জন্য ফাইন্যান্সিং করবে।

১৯৯৫ সালে প্রতিষ্ঠিত প্রাইম ব্যাংক, কনভেনশনাল এবং ইসলামিক ব্যাংকিং উভয় মাধ্যমে কর্পোরেট, এমএসএমই, এবং রিটেইল কাস্টমারদের আধুনিক ও সময়োপযোগী ব্যাংকিং পরিসেবা প্রদান করে আসছে। এই অংশীদারিত্বটি বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধি গড়তে প্রাইম ব্যাংকের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ যা পজিটিভ ইমপেক্ট তৈরি করে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং এফএমও-এর কো-চিফ ইনভেস্টমেন্ট অফিসার মিঃ হুইব-জান ডি রুইজটার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। উল্লেখ্য এই পার্টনারশীপ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে প্রাইম ব্যাংক এবং এফএমও-এর যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ