শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ কার্যক্রম ও কৃষকদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১২ বার পঠিত

প্রাইম ব্যাংকের কৃষি ঋণ বিতরণ কার্যক্রম ও কৃষকদের সাথে মতবিনিময় সভা

প্রাইম ব্যাংক পিএলসি এবং আইফার্মার -এর যৌথ উদ্যোগে সম্প্রতি কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ কার্যক্রম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রাইম ব্যাংক কর্তৃক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ

কার্যক্রম পরিচালনা করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব আলম রনি। জনাব মাহবুব তাঁর বক্তব্যে কৃষকদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচী ও সুবিধার বিষয়ে আলোকপাত করেন। তিনি কৃষি উৎপাদন বাড়াতে ও প্রান্তিক জনগোষ্ঠিকে উৎপাদনমূখী কাজে সম্পৃক্ত করতে কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে প্রাইম ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে প্রাইম ব্যাংক কর্তৃক ১০ জন কৃষককে কৃষি ঋণের মঞ্জুরীপত্র প্রদান করা হয়। এসময় প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম এ. চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ