শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

পূবালী ব্যাংক পিএলসি’র উল্লেখযোগ্য পরিচালন মুনাফা অর্জনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির অভিনন্দন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ৪০৬ বার পঠিত

পূবালী ব্যাংক পিএলসি’র উল্লেখযোগ্য পরিচালন মুনাফা অর্জনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির অভিনন্দন

পূবালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি গ্রাহকসেবার মান বৃদ্ধি, প্রযুক্তিগত ব্যাপক উন্নয়ন এবং নিরাপদ ব্যাংকিংয়ে ইতিমধ্যে গ্রাহকদের মাঝে একটি সম্মানজনক অবস্থান তৈরী করেছে। উন্নয়নের ধারাবাহিকতায় গত বছর রেকর্ড ১ হাজার ৭৫৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকের এই সম্মানজনক সমৃদ্ধিতে পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি’র পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং তাঁর টিমকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি’র উপদেষ্টাদ্বয় ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল হালিম চৌধুরী ও শফিউল আলম খান চৌধুরী, সমিতির সদস্য প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, আহবায়ক ও প্রাক্তন মহাব্যবস্থাপক বি এম শহীদুল হক, প্রাক্তন মহাব্যবস্থাপকবৃন্দ এবং বর্তমান উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৫৯ সালে প্রতিষ্ঠার পর থেকে, পূবালী ব্যাংক বাংলাদেশের কোটি মানুষের অর্থনৈতিক কর্মকান্ড এবং দৈনন্দিন জীবনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ৫০৪টি শাখা, ১৮৯টি উপ-শাখা, ১৮টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো এবং প্রায় দশ হাজার সুদক্ষ নিবেদিত কর্মীবাহিনী নিয়ে পূবালী ব্যাংক গ্রাহকদের সর্বোত্তম ব্যাংকিং সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী ব্যাংকের সকল গ্রাহক, বর্তমান ও প্রাক্তন সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘পূবালী ব্যাংকের উৎকর্ষ এবং উদ্ভাবনের অগ্রগতির নিদর্শন আজকের এই অর্জন। পূবালী ব্যাংক একটি স্বচ্ছ নীতির অধীনে পরিচালিত হয় এবং দৃঢ়ভাবে কর্পোরেট সুশাসনে বিশ্বাস করে। পূবালী ব্যাংকের অভিজ্ঞতা, মূল্যবোধ, নৈতিকতা গ্রাহকদের সর্বোত্তম স্বার্থভিত্তিক সিদ্ধান্ত নিতে আমাদের উদ্বুদ্ধ করে।

উল্লেখ্য, ১৯৮৫ সালে পূবালী ব্যাংক বেসরকারীকরণ হয়ে ব্যক্তিখাতে নতুন ব্যবস্থাপনায় আধুনিক সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য উদ্ভাবন ও ডিজিটালাইজেশনে পূবালী ব্যাংক ক্রমাগত বিকশিত হয়েছে এবং সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ স্বপ্নের সাথে সামঞ্জস্য রেখে ব্যাংকটি তার পরিষেবার ডিজিটালাইজেশনে অগ্রণী পদক্ষেপ নিয়েছে। ইন্টারনেট ব্যাঙ্কিং, পাই ব্যাংকিং মোবাইল অ্যাপস এবং বিস্তৃত এটিএম বুথ পরিষেবাসহ বিভিন্ন আধুনিক ব্যাঙ্কিং পরিষেবাগুলিকে অন্তর্ভুক্ত করেছে। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি পূবালী ব্যাংকের সকল শাখায় ইসলামিক ব্যাংকিং সেবাও প্রদান করা হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ