শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

দেশে ইস্তাম্বুল ওকান ইউনিভার্সিটির অফিস উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ৩৭৭ বার পঠিত

দেশে ইস্তাম্বুল ওকান ইউনিভার্সিটির অফিস উদ্বোধন

বৈশ্বিক শিক্ষার প্রতি দায়বদ্ধতার জন্য বিখ্যাত ইস্তাম্বুলের ওকান ইউনিভার্সিটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশে জিএমসি স্টাডিজের সহযোগিতায় এই ইউনিভার্সিটির একটি অফিস উদ্বোধন করা হয়েছে। এতে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে শিক্ষাগত সহযোগিতার একটি উল্লেখযোগ্য মাইলফলক সংযোগ স্থাপন হয়েছে। রবিবার (১৪ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তবে গুলশান-১ নাভানা টাওয়ারে এই ইউনিভার্সিটির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ওকান ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক ওমর ফারুক এরকান এবং ম্যানেজার মিরাচ শাহিন, কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) মারিয়াম মুন্নি, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (বাংলাদেশ) মো. হাশিম রাব্বি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএমসি স্টাডিজের ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান চৌধুরী, জিএমসি স্টাডিজের গ্লোবাল ম্যানেজার মো. শরীফ হোসেন এবং জিএমসি স্টাডিজের সদস্যরা।

বাংলাদেশি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে তুরস্কের এই অফিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া একাডেমিক প্রোগ্রাম, ভর্তি এবং ভিসা পদ্ধতির পরামর্শ এবং শিক্ষার্থীদের নানা বিষয়ে সহায়ক হবে। একই সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের মধ্যে সেতুবন্ধ হিসাবে কাজ করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ