শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

দাগনভূঞায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ১৭০০ বস্তা সার অনুদান

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯০ বার পঠিত

দাগনভূঞায় কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ১৭০০ বস্তা সার অনুদান

 

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. ফেনীর দাগনভূঞায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে সার বিতরণ করেছে। গতকাল ১০ ফেব্রুয়ারি শনিবার মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ¦ আকরাম হোসেন (হুমায়ুন) প্রধান অতিথি হিসেবে দাগনভূঞার কৃষকদের মাঝে ১৭০০ বস্তা সার বিতরণ করেন। এ উপলক্ষে দাগনভূঞার আতাতুর্ক সরকারি হাইস্কুলের মিজান হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, দাগনভূঞা উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা সিদ্দিকী। এসময় মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা-নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, ১ নং সিন্দুরপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর নবী, ৩ নং পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রায়হান, দাগনভূঞা সদর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ্ধসঢ়; স্বপন, মার্কেন্টাইল ব্যাংক ফেনীর শাখা প্রধান ও এফভিপি মোঃ শাহাদাত হোসেন, দাগনভূঞার শাখা প্রধান মনোয়ার হোসেন, ব্যাংকের ফেনী জেলার বিভিন্ন শাখা প্রধান, বিপুল সংখ্যক কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ