শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কেরাণীগঞ্জ শাখা সম্প্রতি কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ব্যাংকের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এলাকার দুস্থ, গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২ শতাধিক কম্বল বিতরণ করেন। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কেরাণীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ জনাব এ টি এম বজলুর রশীদ খন্দকার, উক্ত কলেজের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, ব্যাংকের কেরাণীগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ফজলুল হক এবং শাখার কর্মকর্তাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।