শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম দক্ষিণ জোন, চট্টগ্রাম উত্তর জোন ও আগ্রাবাদ কর্পোরেট শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে কর্মকর্তা সম্মেলন ১০ ফেব্রুয়ারি, ২০২৪, নেভি কনভেনশন সেন্টার চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দীন ও মিফতাহ উদ্দীন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান। চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোহাঃ বরকত উল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নুরুল হোসাইন কাওসার। ধন্যবাদ জ্ঞাপন করেন আগ্রাবাদ কর্পোরেট শাখা প্রধান আবদুল নাসের। সম্মেলনে প্রধান কার্যালয়ের নির্বাহী, আগ্রাবাদ কর্পোরেট শাখাসহ দুই জোনের অধীন শাখাসমূহের প্রধানগণ, উপ-শাখা ইনচার্জগণ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ