শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোনের উদ্যোগে ‘টাউন হল মিটিং’ বন্দরনগরীর কাজীর দেউরিতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার ব্যাংকের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ¦ আহামেদুল হক ও আলহাজ¦ মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ। এআইবি পিএলসি চট্টগ্রাম জোনাল হেড ও এসইভিপি মোহাম্মদ আজম স্বাগত বক্তব্যের মাধ্যমে সকলকে সভায় উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ এর চেয়ারম্যান ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। আল- আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম জোনের অন্তর্গত ৪১টি শাখার কর্মকর্তাবৃন্দ টাউন হল মিটিংয়ে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু উপস্থিত কর্তকর্তাদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি কর্মকর্তাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তাদের সেবা প্রদানের উপর জোর দেন। এছাড়া নারী উদ্যোক্তাদের উন্নয়নের মাধ্যমে দেশের আর্থসামাজিক অগ্রগতিতে যুক্ত হওয়ার জন্য ব্যাংকের সকল স্তরের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দেশজুড়ে উন্নয়নের যে জোয়ার চলছে সেই জোয়ারের সঙ্গে আমাদেরও একজোট হয়ে ছুঁটতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। এজন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রেখেছে বলে তিনি মন্তব্য করেন।

 

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ