শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা : হাবিব হাসনাত

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

চট্টগ্রাম ১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির পেশাজীবী নেতা সৈয়দ হাবিব হাসনাত বলেন, সত্যবাদী, ন্যায়পরায়ণতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাই আন্দোলনের শিক্ষা।তিনি আজ রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার উদ্যোগে এসএসসি ২০২৫ সালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন “দীর্ঘ ১৭ বছর এ দেশের লক্ষ লক্ষ মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেপথ্যে থেকে ভূমিকা রাখতে গিয়ে আমিও গুম হওয়ার শঙ্কায় ছিলাম। অনেক মানুষ খুন হয়েছেন, অনেককে গুম করা হয়েছে। গত জুলাই মাসে তোমাদের মতোই শিক্ষার্থীদের জীবন উৎসর্গের বিনিময়ে দেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে।এ দেশের ছাত্র-জনতার যে ত্যাগ, তা যেন বৃথা না যায়—এ দায়িত্ব আগামী প্রজন্মকে নিতে হবে। তাদের যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় থাকতে হবে। জুলাই আন্দোলনের এই শিক্ষা বুকে ধারণ করতে হবে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমের অঙ্গীকারে নিজেদের প্রস্তুত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রশিদাবাদ পল্লী মঙ্গল সংস্থার সভাপতি সাজ্জাদ হোসেন এনাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার মাহাফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামি ব্যাংক-এর ইভিপি এস. এম. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আহসান হোসাইন, পটিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আজগর হোসেন, ডা. হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু।এছাড়াও উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, শামসুল, রাসেল, মিনহাজ, স্বাধীন, সাজিন, সৌরভ প্রমুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ