শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

কুমিল্লা জিলা স্কুলে সোশ্যাল ইসলামী ব্যাংক-এর স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪৭২ বার পঠিত

কুমিল্লা জিলা স্কুলে সোশ্যাল ইসলামী ব্যাংক-এর স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

 

সোশ্যাল ইসলামী ব্যাংকে ১ ফেব্রুয়ারি হতে “স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৪” শীর্ষক মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন পরিচালিত হবে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭৯ টি শাখার মাধ্যমে। এরই ধারাবাহিকতায় ০৪ ফেব্রুয়ারি কুমিল্লা শাখার উদ্যোগে কুমিল্লা জিলা স্কুলে অনুষ্ঠিত হয় স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুঃ মুশফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাফিজ, ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীন, কুমিল্লা অঞ্চলের প্রধান আবদুল হামিদ, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামা, কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাদের ও অন্যান্য কর্মকর্তা, কুমিল্লা জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশু কিশোর ও তরুণদের ব্যাংকিং এর সাথে যুক্ত করার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । এতে কৈশোর থেকেই শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস তৈরি হবে।

সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আব্দুল হান্নান খান বলেন, আমরা ছোটবেলায় টিফিনের টাকা বাঁচিয়ে মাটির ব্যাংকে জমাতাম। আর আজ আমাদের ব্যাংক তোমাদের কাছে চলে এসেছে। তোমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে তোমাদের সালামী, বৃত্তির টাকা কিংবা টিফিনের টাকা জমিয়ে নিজের অ্যাকাউন্টে জমা করো। এভাবে শৈশব থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ