শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট’ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

মার্কেন্টাইল ব্যাংকে দিনব্যাপী ‘কাস্টমার সার্ভিস অ্যান্ড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ট্রেনিং ইনস্টিটিউটে ব্যাংকের বিভিন্ন শাখার ৪০ জন জিবি ইনচার্জ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পাল কোর্সের উদ্বোধন করেন ও একটি সেশন পরিচালনা করেন। উদ্বোধনী বক্তব্যে ড. তাপস, ব্যাংকার ও গ্রাহকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা ও তা অটুট রাখার গুরুত্ব তুলে ধরেন। একইসাথে ব্যবসায়িক লক্ষ্য পূরণে উচ্চ সুদের আমানতের পরিবর্তে কম সুদ বা সুদবিহীন আমানত সংগ্রহ এবং ব্যাংকের অন্যান্য মেয়াদী আমানত প্রকল্পে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য প্রশিক্ষণার্থীদের তাগিদ দেন। প্রধান কার্যালয়ের অপারেশন্স ডিভিশনের এভিপি শেখ মোহাম্মদ সোয়েব হাসান ও এমবিটিআই অনুষদ সদস্য শাহিন আক্তার প্রশিক্ষণের নির্ধারিত সেশনগুলো পরিচালনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ