শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এমটিবি’র দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃতি অর্জন

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২৫২ বার পঠিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি তাদের ২০২৩ সালের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত তালিকায় দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে বিবেচিত হয়েছে। দশটি ব্যাংক ও তিনটি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তাদের সম্পাদিত কার্যাবলী ও কর্মদক্ষতার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটি তালিকা প্রস্তুত করে এবং বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করে। টেকসই অর্থায়ন, সবুজ পুনঃ অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, মূল ব্যাংকিং কার্যক্রমের টেকসই সক্ষমতা ও ব্যাংকিং সেবার আওতা – এই পাঁচ সূচকের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো রেটিংটি প্রণয়ন করেছে। ২০২০ সালেও ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলাদেশের শীর্ষ দশ (১০) টেকসই ব্যাংকগুলির মধ্যে একটি হিসাবেও স্বীকৃত হয়েছিল।

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন – ‘দেশের শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি অর্জন আমাদের জন্য ব্যাপক উৎসাহ ও পরিতৃপ্তির উৎস হিসেবে কাজ করবে।

টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে, আমরা পরিবেশ-বান্ধব প্রকল্পে অর্থায়ন ও সবুজ অর্থায়নে উৎসাহিত করে থাকি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ক্ষেত্রে আমরা সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য বিভিন্ন সিএসআর খাতসমূহ সহ মূলত শিক্ষা, স্বাস্থ্য ও দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করে থাকি।’ শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ