শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এনসিসি ব্যাংক পিএলসি. এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি. এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১১ বার পঠিত

এনসিসি ব্যাংক সোমবার (১৯/০২/২০২৪) ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর সাথে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর পরিবেশক/প্রতিনিধিগণ তাদের সংগৃহীত অর্থ দেশব্যাপী বিস্তৃত এনসিসি ব্যাংকের যেকোনো শাখা ও উপ-শাখার মাধ্যমে দ্রুততার সাথে নগদ লেনদেন মোডিউলের সুবিধা পাবেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রিয়াদ মাহমুদ স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের কর্পোরেট প্রধান মোহাম্মদ মহিবুল্লাহ খান, ইভিপি ও রিটেইল ফাইন্যান্স সেন্টারের প্রধান মোহাম্মদ রিদওয়ানুল হক, এসভিপি ও বসুন্ধরা শাখার ব্যবস্থাপক মোঃ তৈয়ব আলী খান ও ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহীন আক্তার নুহা এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ এর চীফ ফিন্যান্সিয়াল অফিসার আবু জাফর এফসিএ ও হেড অব কর্পোরেট ফাইন্যান্স মোঃ মাসুদ রানাসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ