শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এনসিসি ব্যাংক এর দশম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

এনসিসি ব্যাংক এর দশম বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত

ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি. এর দশম বিশেষ সাধারণ সভা (ইজিএম) মঙ্গলবার (২/০১/২০২৪) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের অৎঃরপষবং ড়ভ অংংড়পরধঃরড়হ (অড়অ) এর কিছু সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মোঃ আবদুল আউয়াল, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন- ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ভার্চুয়ালি সংযুক্ত হন। এসময়, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন এবং এসইভিপি ও কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম ছাড়াও ব্যাংকের বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারগণ অনলাইনে উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার সভাপতির ভাষণে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, বর্তমানে ব্যাংকের শেয়ারহোল্ডারস্ ইকুইটি, মোট সম্পদ, ইপিএস ইত্যাদি পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে অন্য দিকে কষ্ট অব ফান্ড ও মোট বিরূপ শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমে আসছে। যার ফলে ক্রেডিট রেটিং ও ক্যামেলস্ রেটিং এ আমাদের উন্নতি পরিলক্ষীত হচ্ছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ