শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এনসিসি ব্যাংকের নারী ব্যাংকিং সেবা “এনসিসি পরমা” এর উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৬৭ বার পঠিত

এনসিসি ব্যাংকের নারী ব্যাংকিং সেবা “এনসিসি পরমা” এর উদ্বোধন

“এগিয়ে থাকার প্রত্যয়ে” এনসিসি ব্যাংক এর নারী ব্যাংকিং সেবা “এনসিসি পরমা” এর কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্ট এ ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুন নেওয়াজ, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন নারী ব্যাংকিং “এনসিসি পরমা” এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এসময়, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার বলেন, এনসিসি ব্যাংক গ্রাহকদের চাহিদা পূরণে এবং দ্রুততম সময়ে সর্বোত্তম ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। এরই ধারাবাহিকতায় এনসিসি ব্যাংক বাংলাদেশের আর্থ- সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়ন তথা দেশে নারী উদ্যোক্তা তৈরী এবং নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে আরো বেশী সম্প্ধৃসঢ়;ক্ত করতে নারী ব্যাংকিং কার্যক্রম শুরু করলো। আমাদের প্রচলিত ধারার ব্যাংকিং এর পাশাপাশি শুধুমাত্র নারীদের জন্য স্বতন্ত্র একটি ব্যাংকিং ইউনিট দেশের ব্যাংকিং সেক্টরসহ সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন বলেন, বাংলাদেশে নারী ব্যাংকিং কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা বিবেচনা করে আমরা “এনসিসি পরমা” ব্যাংকিং কার্যক্রম শুরু করেছি। আমরা ইতোমধ্যেই নারী গ্রাহকদের জন্য আমানত ও ঋনের সুবিধা সম্বলিত বিভিন্ন সেবাসমূহ চালু করেছি, পাশাপাশি নারী গ্রাহকদের জন্য ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের বিভিন্ন লাইফস্টাইল সেবা সমূহ চালু করেছি। এনসিসি ব্যাংকের ১২৮টি শাখা ও ৭টি উপশাখার মাধ্যমে নারী গ্রাহকদের জন্য এই সেবা দিয়ে যাচ্ছি। এনসিসি পরমা একটি নতুন অধ্যায়ের সূচনা যা ব্যাংকের সেবার পরিধি আরও বিস্তৃত করতে সহায়তা করবে এবং নারী গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ