শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

বছরের প্রথমার্ধে ব্যাংকের সামগ্রিক আর্থিক ফলাফল বিশ্লেষণ এবং বছরের বাকি সময়ের জন্য ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক্সিম ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । গত (জুলাই ১২, ২০২৪) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর ও শাহ্ধসঢ়; মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম, সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংককে দেশের অন্যতম বৃহৎ ব্যাংক উল্লেখ করে সকল শাখা ব্যবস্থাপকদের সততা, নিষ্ঠা এবং যথাযথ নিয়ম পরিপালনের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রেখে কাঙ্খিত ফলাফল অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ