শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

আর্থিক সুরক্ষা গড়ে তোলার লক্ষ্যে খুলনায় টাউন হল মিটিং অনুষ্ঠিত’

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৩ বার পঠিত

আর্থিক সুরক্ষা গড়ে তোলার লক্ষ্যে খুলনায় টাউন হল মিটিং অনুষ্ঠিত’

 

‘আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা’ প্রতিপাদ্যেকে সামনে রেখে আর্থিক সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘টাউন হল মিটিং খুলনা- ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ ফেব্রুয়ারি ২০২৪) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট (এফআইসিএসডি) এর উদ্যোগে এবং এক্সিম ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় খুলনা ক্লাবে মিটিংটি অনুষ্ঠিত হয়। মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক (এফআইসিএসডি) আবু হেনা হুমায়ূন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এবং এফআইসিএসডি স্ট্র্যাটেজিক কম্যুনিকেশন টিমের প্রধান মাহেনূর আলম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস, এম, হাসান রেজা, বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এর পরিচালক মোঃ শারাফাত উল্লাহ খান, বাংলাদেশ ব্যাংকের এফআইসিএসডি’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, এ কে এম নূরুন্নবী, শিলা রয় এবং মোহাম্মদ আব্দুল কাদির মিয়া। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ও খুলনা এবং বরিশাল কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এক্সিম ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দসহ খুলনা অঞ্চলের বিভিন্ন ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গ্রাহকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে নূরুন নাহার বলেন, ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেবার মানসিকতা নিয়ে আন্তরিক গ্রাহকসেবা দিতে হবে। এছাড়া তিনি বর্তমান অনলাইন ব্যাংকিং এর সুবিধাকে কাজে লাগিয়ে কেউ যেন কোন অপকর্ম করতে না পারে সেবিষয়ে সকলকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ