শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

আক্কাচ উদ্দিন মোল্লা শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ফকির আখতারুজ্জামান ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২০ বার পঠিত

আক্কাচ উদ্দিন মোল্লা শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং ফকির আখতারুজ্জামান ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত

 

০৭ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে অনুষ্ঠিত শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের ৩৭৩তম সভায় সর্বসম্মতিক্রমে জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। একই সভায় জনাব ফকির আখতারুজ্জামান নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

পুনর্নির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা ঢাকা জেলাধীন নবাবগঞ্জ থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি তৈরী পোশাক শিল্প রপ্তানী বাণিজ্যে নিজেকে নিয়োজিত করেন। ব্যবসা-বাণিজ্যে তিন দশকের অধিক অভিজ্ঞতা সম্পন্ন আক্কাচ উদ্দিন মোল্লা মেধা ও পরিশ্রমে একাধিক তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি রাসেল স্পিনিং মিলস্ধসঢ়; লিমিটেড, পিএনআর ইন্ডাস্ট্রিজ লিমিটেড, একরাম সোয়েটারস লিমিটেড, তানিয়া কটন মিলস্ধসঢ়; লিমিটেড, নুরুল ইসলাম স্পিনিং মিলস্ধসঢ়; লিমিটেড, গুডম্যান ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তফাজ ড্রেসেস লিমিটেড এবং আলালপুর এগ্রো এন্ড ফিশারিজ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়া তিনি রাসেল গার্মেন্টস, রাসেল অ্যাপায়ারেলস এবং রাসেল ওয়াশিং প্ল্যান্ট এর স্বত্বাধিকারী। ব্যবসা-বাণিজ্যে সফলতার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি সমধিক পরিচিত। তিনি ওসমানিয়া মাদ্রাসা ও ওসমানিয়া মেমোরিয়াল হাসপাতালের প্রতিষ্ঠাতা। জনাব আক্কাচ উদ্দিন মোল্লা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি বিজিএমইএ ও বিটিএমইএ এর সদস্য। পাশাপাশি তিনি নারায়ণগঞ্জ ক্লাবেরও একজন সদস্য। তিনি ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে বিশে^র অনেক দেশ ভ্রমণ করেন। পুনর্নির্বাচিত নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান জনাব ফকির আখতারুজ্জামান ১৯৫৬ সালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন পাঁচরুখীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি শিক্ষা জীবন সমাপ্ত করে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। ব্যবসা- বাণিজ্যে তিন দশকের অধিক অভিজ্ঞতা তাঁকে একজন সফল নিট গার্মেন্টস ব্যবসায়ী হতে সহায়তা করে। জনাব ফকির আখতারুজ্জামান ফকির নিটওয়্যারস লিমিটেড, ফকির ইকো নিটওয়্যারস লিমিটেড, এফকেএল স্পিনিং লিমিটেড এবং জামান এগ্রো ফিসারিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। দেশের জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বেশ কয়েকবার জাতীয় রপ্তানি ট্রফি (গোল্ড, সিলভার) অর্জন করেন এবং বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত হয়েছেন। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ও

 

 

স্বাস্থ্যসেবা ক্ষেত্রেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি নারায়ণগঞ্জের সাহেব আলী হাই স্কুল, বেগম আনোয়ারা কলেজ এবং মাদরাসা দারুল হাদীস সালাফিইয়াহ’র প্রতিষ্ঠাতা। ফকির আখতারুজ্জামান ঢাকার সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড এর পরিচালক। বহু সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের সাথে তাঁর দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ততা রয়েছে। এছাড়া তিনি বিজিএমইএ, বিটিএমইএ, পূর্বাচল ক্লাব এবং অল কমিউনিটি ক্লাবের একজন সদস্য। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। জনাব ফকির আখতারুজ্জামান ব্যবসা-বাণিজ্যের সুবাধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ