শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

নরসিংদীতে অগ্রণী ব্যাংকের রায়পুরা বাজার শাখা উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১২২ বার পঠিত

ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে নরসিংদীর রায়পুরা উপজেলায় অগ্রণী ব্যাংক পিএলসি. এর রায়পুরা বাজার শাখা নামে ব্যাংকের ৯৭৫তম নতুন একটি শাখা উদ্বোধন করা হয়েছে। ২৭ জানুয়ারি ২০২৪ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শাখাটি উদ্বোধন করেনৃ নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীর। এসময় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা প্রমুখ। অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শাসছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত গ্রাহকগণ ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে রায়পুরা বাজারে নতুন শাখা স্থাপন করায় অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ