শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৫% লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পঠিত

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. সদ্য সমাপ্ত ২০২৩ সালের জন্য ১৫% লভ্যাশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০% নগদ ও ৫% স্টক বোনাস রয়েছে। ২৫ এপ্রিল, ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৯৯ তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৮ আগস্ট, ২০২৪ ব্যাংকের ২৯তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) এর তারিখ এবং ৯ জুন, ২০২৪ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব প্রফেসর মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিঞা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাছির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, মোঃ কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী, এ এ এম জাকারিয়া, এম কামাল উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁঞাসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ