শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোশ্যাল ইসলামী ব্যাংকে বাংলা কিউ আর কোডে লেনদেন শুরু

  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ১৬১ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকে বাংলা কিউ আর কোডে লেনদেন শুরু

এসআইবিএল নাউ অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড, ডেবিট অথবা প্রি-পেইড কার্ড থেকে সবধরনের আর্থিক লেনদেন করতে সোশ্যাল ইসলামী ব্যাংক চালু করেছে ‘বাংলা কিউআর’ কোড পেমেন্ট সিস্টেম। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে বাংলা কিউ আর কোডে কক্সবাজার থেকে লাইভ ট্রানজেকশনের মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান সহ সকল শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ। এর মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক ক্যাশলেস সোসাইটিতে প্রবেশ করলো।
‘বাংলা কিউআর’ কোডে লেনদেনের ফলে গ্রাহকদের বিভিন্ন পেমেন্ট নেটওয়ার্কের আলাদা কিউআর কোড স্ক্যান করতে হবে না। এর ফলে ব্যবসায়ীরা প্রতিষ্ঠানে একটি কিউআর কোড প্রদর্শন করে লেনদেন করতে পারবেন। কিউআর কোড ব্যবহার করে বাংলাদেশে আসা বিদেশি, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্যটকরা আন্তঃযোগাযোগ সমাধান হিসেবে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। দেশের লেনদেন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি আর্থিক সেবা পৌঁছে যাবে জনগণের দোরগোড়ায়।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ