শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সাজ্জাদ তপু-আকতার পরিষদকে হাতিরঝিল সাংবাদিক ফোরামের সমর্থন

  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

সাজ্জাদ তপু-আকতার পরিষদকে হাতিরঝিল সাংবাদিক ফোরামের সমর্থন

স্টাফ রিপোর্টার: আসন্ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নির্বাচনে সাজ্জাদ আলম খান তপু ও আকতার হোসেনের নেতৃত্বাধীন সাজ্জাদ তপু-আকতার পরিষদকে সমর্থন করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন হাতিরঝিল সাংবাদিক ফোরামের আহ্বায়ক সায়েদুল ইসলাম বাদল। বৃহস্পতিবার সন্ধ্যায় ফোরামের ৯৮, নয়াটোলা, মগবাজার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এই আহ্বান জানানো হয়।
আগামী ২৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ডিইউজের এই অংশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে ১৩ ফেব্রুয়ারি হবে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সকল সদস্যকে নির্বাচনের দিন জাতীয় প্রেসক্লাবে উপস্থিত থেকে ফোরামের সদস্য সচিব সাজ্জাদ হোসেন চিশতীর পক্ষে ভোট দেয়া ও কাজ করার অনুরোধ করা হয়েছে।
সায়েদুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বাবু, মারুফ মালেক, রূপক চৌধুরী, জালাল আহমেদ প্রমুখ। সভায় সদস্য বৃদ্ধি, অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি করাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ