শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৪ রাজধানীর হোটেল ইন্টারকন্টিন্টোল, ঢাকার বলরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে ২৭ জানুয়ারি, শনিবার সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাহবুব আহমেদ, পরিচালক আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাছির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মিঞা, কাজী ওসমান আলী উপস্থিত ছিলেন।
এ সময় উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ, জোনাল হেডগণ এবং ২১৫টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ