শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

স্ট্রাটেজিক বিজনেস মিট-২০২৪ অনুষ্ঠিত সহজে স্মার্ট ব্যাংকিং সেবা দেবে এনআরবিসি ব্যাংক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৬ বার পঠিত

স্ট্রাটেজিক বিজনেস মিট-২০২৪ অনুষ্ঠিত সহজে স্মার্ট ব্যাংকিং সেবা দেবে এনআরবিসি ব্যাংক


সারা দেশের সকল নাগরিকদের সহজে অতি দ্রুত সব ধরনের ব্যাংকিং সেবা স্মার্ট প্রযুক্তির মাধ্যমে প্রদান করবে এনআরবিসি ব্যাংক। গত ২৬ ও ২৭ জানুয়ারি ব্যাংকের দুদিনব্যাপী স্ট্রাটেজিক বিজনেস মিট-২০২৪ শীর্ষক’ বার্ষিক কনফারেন্সে এই কৌশল গ্রহণ করেছে ব্যাংকটি।
‘এনআরবিসি প্লানেট লাইফ স্টাইল সলিউশন’ শীর্ষক স্লোগানে এই কনফারেন্সে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, একেএম মোস্তাফিজুর রহমান, এএম সাইদুর রহমান, স্বতন্ত্র পরিচালক ড. রাদ মজিব লালন, উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী (মামুন), ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম, কবীর আহমেদ, হারুনুর রশীদ, মোহা. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কনফারেন্সে প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক অফিসের প্রধানসহ বিভিন্ন শাখা ও উপশাখার ম্যানেজাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক পর্যায়ের মানুষের ব্যাংক। ক্ষুদ্রঋণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির বিশেষ প্রকল্প আমরা বাস্তবায়ন করছি। আমরা চাই গ্রামের মানুষেরা এই ব্যাংকের মাধ্যমে সেবা গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠুক। এই সেবা বিতরণের কাজটি আমরা স্মার্ট প্রযুক্তির মাধ্যমে দ্রুত মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি। ব্যাংকের সকল কার্যক্রম সার্বক্ষণিক তদারকির মাধ্যমে নিরাপদ রাখতে হবে। এজন্য ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়টি সব সময় শতভাগ নিশ্চিত করতে হবে।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু বলেন, গণমানুষের ব্যাংকে পরিণত হতে উপশাখা ব্যাংকিং আমরাই চালু করেছি। উপশাখা ব্যাংকিংয়ের সফল বাস্তবায়ন করে চলেছি। এই ব্যাংকিং এর মাধ্যমে গ্রামের সাধারণ মানুষও ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া বলেন, এনআরবিসি ব্যাংক সমসাময়িক সকল ব্যাংকের তুলনায় অনেক এগিয়ে। আমরা আরও এগিয়ে যেতে চাই। মানুষের মধ্যে সেবা কার্যক্রম বাড়িয়ে আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ বৃদ্ধি করতে চাই। প্রবাসীদের জন্য রেমিটেন্সসহ অন্যান্য সেবা আরো সহজভাবে উপস্থাপন করতে চাই। টেকসই অগ্রযাত্রার জন্য সেবা কার্যক্রমের সকল স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ