শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

নর্দান ইউনিভার্সিটিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে নিয়ে গোলটেবিল বৈঠক

  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ২৭ জানুয়ারি শনিবার “ইভলভিং ক্যারিয়ার্স ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট: ট্রেন্ডস, চ্যালেঞ্জেস এন্ড অপরচিউনিটিজ” শীর্ষক একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মোঃ আবদুল্লাহ এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়টির এর উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি মডারেট করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে একটি শক্তিশালী সাপ্লাই চেইনের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের ক্রমবর্ধমান গুরুত্বের রূপরেখা তুলে ধরেন। তিনি বৈশ্বিক সাপ্লাইচেইন ব্যবস্থাপনার যে উন্নতি সাধন হচ্ছে তার সাথে মিলিয়ে এদেশের পেশাদারদের  প্রয়োজনীয় দক্ষতার অর্জনের উপর জোর দেন।

বক্তারা অকপটে সাপ্লাই চেইন পেশাদাররা যে সকল চ্যালেঞ্জর মুখোমুখি হন তা নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সাথে মিড লেভেল ম্যানেজারদের দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উপর গুরাত্বোরোপ করেন।  গোলটেবিল বৈঠকে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাজমুল আহসান খান, ডিন, বাণিজ্য অনুষদ, নর্দান বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ মাশেকুর রহমান খান, প্রেসিডেন্ট, বিএসএইচআরএম, মোহাম্মদ জিয়া উদ্দিন, সাপ্লাই ডিরেক্টর, রেকিট বেনকিজার বিডি, মোঃ নাহিদুল ইসলাম, সিইও, দ্য লিন সিক্স সিগমা কোম্পানি, পারভেজ সাজ্জাদ, সাপ্লাই চেইন ডিরেক্টর, নেসলে বাংলাদেশ লিমিটেড, মোহাম্মদ আবদুল আউয়াল, জেনারেল সেক্রেটারি, বিএসসিএমএস, মাহবুব আহমেদ চৌধুরী, এফসিআইপিএস, এসভিপি এবং হেড অব প্রকিউরমেন্ট, দ্য সিটি ব্যাংক লিমিটেড, জনাব একেএম নুরুল হুদা, সাপ্লাই চেইন কনসালটেন্ট, মোঃ মাজাদুল হক, গবেষণা পরিচালক, সিইএ, কমডোর মোহাম্মদ আব্দুর রাজ্জাক (অব.) এমডি সুরমা গার্মেন্টস লিমিটেডের উপদেষ্টা, ফয়সাল আলম, হেড অফ সাপ্লাই প্ল্যানিং, নেসলে বাংলাদেশ লিমিটেড, মোঃ রুম্মান হোসেন, এসসিএম, রক এনার্জি লিমিটেড, নুরে এ. খান, হেড অফ অপারেশনস, পালমাল গ্রুপ এবং মোহাম্মদ আরিফ আনোয়ার, সিনিয়র স্পেশালিস্ট, স্ট্র্যাটেজিক সোর্সিং।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ