শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ইসলামী ব্যাংকের ২ কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য চিকিৎসা সেবায় দেশের সর্বোচ্চ মেগা অফার

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

ইসলামী ব্যাংকের ২ কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য চিকিৎসা সেবায় দেশের সর্বোচ্চ মেগা অফার

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টার মিরপুর ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনে চিকিৎসা সেবা ও ল্যাব টেস্টে দেশের সর্বোচ্চ মেগা অফার ঘোষণা দেয়া হয়েছে। সম্প্রতি ইসলামী ব্যাংকের ২ কোটি ৩০ লাখ গ্রাহকের জন্য ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক-আপ প্যাকেজ, নিয়মিত সেবা ও ল্যাব টেস্টে এ অফার ঘোষণা দেয়া হয়। এই মেগা অফারের আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সকল প্যাথলজিক্যাল টেস্টে ৪৫% ছাড় ঘোষণা দেয়া হয়েছে।
এছাড়া ফাউন্ডেশন পরিচালিত অন্যান্য সকল ইসলামী ব্যাংক হাসপাতালে ডেবিট কার্ড, খিদমাহ ক্রেডিট কার্ড ও সেলফিন ব্যবহারকারীদের জন্য সকল প্যাথলজিক্যাল টেস্টে ৪০% এবং সকল রেডিওলোজি ও ইমেজিং টেস্টে ৩৫% ছাড় প্রদান করা হচ্ছে। ইমার্জেন্সি ফি (আউটডোর) ১০%, ডেন্টাল ও ফিজিওথেরাপি ১০%, সকল ধরণের দেশীয় মেডিসিন ৫% ও কোভিড-১৯ র‌্যাপিড পিসিআর টেস্ট (মূল্য) ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ