দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক, এনজিও প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস এন্ড প্রসপারিটি (এফএইচপি) এর মধ্যস্ততায় কৃষি খাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৪% সুদে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ১.০০ কোটি টাকা ঋণ অনুমোদন করে। এ উপলক্ষে, বিগত ০৩ জানুয়ারী, ২০২৪ তারিখে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় অবস্থিত এনজিও প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস এন্ড প্রসপারিটি (এফএইচপি) এর কনফারেন্স হলে ২৭ জন নারী ও পুরুষ উদ্যোক্তাদের মাঝে ২৭.০০ লক্ষ টাকা ঋণের চেক সরাসরি বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঋণ গ্রহীতাদের হাতে ঋণের চেক হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান- উজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফএইচপি এর নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র দাস এবং বাজিতপুর চেম্বার কমার্স এন্ড ইন্ডাসট্রিজ এর সাধারন সম্পাদক দেব দুলাল দাস। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মোঃ জাভেদ তারেক খান, এসএমই ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মোঃ আহসান জামিল হোসেন, ব্যাংকের পাঁচরুখী শাখার শাখা প্রধান আব্দুল বারকি সহ অন্যান নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।