শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাবি সিনেট সদস্য নির্বাচিত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৩১ বার পঠিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১)(আই) অনুযায়ী একাডেমিক পরিষদ কর্তৃক গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স (প্রাক্তন গার্হস্থ্য অর্থনীতি কলেজ) এর অধ্যাপক, ১৪তম বিসিএস শিক্ষা ক্যাডারভুক্ত অধ্যাপক রীনাত ফওজিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনীত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ২ জুন ২০২৬ খ্রিঃ তারিখে প্রকাশিত আদেশে একথা জানানো হয়েছে।

উল্লেখ্য অধ্যাপক রীনাত ফওজিয়া উপমহাদেশের প্রখ্যাত সুরসাধক ওস্তাদ আয়েত আলী খানের দৌহিত্রী এবং বিশিষ্ট সংগীত গবেষক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোবারক হোসেন খান এবং বিশিষ্ট কন্ঠশিল্পী ফওজিয়া খানের কন্যা।তিনি নিজেও বাংলাদেশের একজন প্রথিতযশা সেতারশিল্পী।

এছাড়া গীতিকার এবং সুরকার হিসেবেও তিনি সুপরিচিত। সেতারশিল্পী হিসেবে খ্যাতির জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল ভিজিটর প্রোগ্রাম’ এ অংশগ্রহণ করে ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট সফর করেন।এর আগে রোটারি এওয়ার্ড লাভ করে ‘গ্রুপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ এ নির্বাচিত হয়ে রোটারি ডিস্ট্রিক্ট টেক্সাস ভ্রমণ করেন ১৯৯৬ সালে।বেঙ্গল মিউজিক ফেস্টিভ্যাল ২০১৩ তে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেতার বাজিয়ে সুনাম অর্জন করেন।সংগীত বিষয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল. ডিগ্রি অর্জন করেছেন।সংগীত বিষয়ে এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে তাঁর কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

গণমাধ্যম কর্মীদের কে তিনি সিনেট সদস্য নির্বাচন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ