শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হলো “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” ও উইন্টার ফেস্ট

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা “ব্যাটল অব ট্রেডার্স– সিজন ৫” এবং উইন্টার ফেস্ট। মেলাটির আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বিজনেস অ্যান্ড সোশ্যাল এন্টারপ্রেনারশিপ ক্লাব (BSEC)।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসোরিয়াল ফেলো অধ্যাপক হাফিজ টি. এ. খান (Prof. Hafiz T. A. Khan, Professorial Fellow, Oxford University) । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

এই উদ্যোক্তা মেলায় ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহন করে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। নানা ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী স্টল এর বাহারি পণ্যে সেজেছে মেলাটি। মেলাটি তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন, পণ্য প্রদর্শন ও উদ্যোক্তা সক্ষমতা বিকাশে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

উদ্বোধনী বক্তব্যে মাননীয় উপাচার্য তরুণদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন এবং এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

তিন দিনব্যাপী এই আয়োজন ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। উদ্যোক্তা মেলার পাশাপাশি উইন্টার ফেস্ট উপলক্ষে দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ধরনের বাহারি পিঠা ও খাবারের স্টল, যা ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। উক্ত মেলার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার্স ও প্লেসমেন্ট এর উপপরিচালক কে এম মনিরুল ইসলাম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ