শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ফুডপ্যান্ডার ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ ক্যাম্পেইন চালু

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

খাবার অর্ডার করে পাউ-পাউ প্লাশি জিতে নেওয়ার জন্য বিশেষ ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। ‘পাউ-পাউ প্লাশি চ্যালেঞ্জ’ নামে এই ক্যাম্পেইনের আওতায় ১০টি সফল ফুড ডেলিভারি অর্ডার সম্পন্ন করে গ্রাহকরা জিতে নিতে পারবেন লিমিটেড এডিশন এর ‘পাউ-পাউ প্লাশি’।

১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার গ্রাহকেরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। প্লাশি জিততে হলে ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহককে ফুডপ্যান্ডা অ্যাপ থেকে অন্তত ১০টি ফুড অর্ডার দিতে হবে এবং প্রতি অর্ডারের ন্যূনতম মূল্য হতে হবে ৬০০ টাকা। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ৫০০ জনকে সীমিত সংস্করণের পাউ-পাউ প্লাশি উপহার হিসেবে দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একটি প্লাশি জেতার সুযোগ পাবেন।

আগামী ২৮ ডিসেম্বর ক্যাম্পেইন শেষ হওয়ার পর ফুডপ্যান্ডার উদ্যোগে বিজয়ীদের কাছে সরাসরি এই পাউ-পাউ প্লাশি পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ