শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

অগ্রণী ব্যাংকে মহান বিজয় দিবস উদ্যাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে অগ্রণী ব্যাংক পিএলসি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ১৬ ডিসেম্বর সকালে ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয় চত্তরে বীর শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, মো. আবুল বাশার ও রূবানা পারভীন।

এছাড়াও অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা, মো. শামছুল আলম, এ কে এম ফজলুল হক, মু. আফজাল হোসেন, মো. ইখতিয়ার উদ্দিন ও মো. জালাল উদ্দিনসহ উর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন, রঙিন ব্যানার স্থাপন, অগ্রণী ব্যাংক ভবন আলোকসজ্জায় সজ্জিতের পাশাপাশি বিভিন্ন জাতীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ