শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

উত্তরায় বাংলাদেশের প্রথম হায়াত প্লেস হোটেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

আন্তর্জাতিক হোটেল চেইন হায়াত হোটেলস কর্পোরেশন আজ (১৯ নভেম্বর) বাংলাদেশে তাদের প্রথম হোটেল হায়াত প্লেস ঢাকা উত্তরা’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। ৮৫ রুম-বিশিষ্ট নতুন এই হোটেলে অতিথিদের জন্য আধুনিক ও আরামদায়ক সব ধরণের বিশ্বমানের সেবা-সুবিধার ব্যবস্থা থাকবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে হায়াত প্লেস ঢাকা উত্তরা অবস্থিত। হোটেলে আছে কিং, টুইন, বিমানবন্দর রানওয়ে ভিউ রুমসহ ৮৫টি অত্যাধুনিক ও সুসজ্জিত রুম। অতিথিরা ‘জিং’ রেস্তোরাঁয় সুস্বাদু সব খাবার ও ‘দ্য মার্কেটে’ মজাদার স্ন্যাকস উপভোগ করতে পারবেন। এছাড়া, সন্ধ্যাকালে ঢাকার অন্যতম সুন্দর রুফটপ স্পট ‘জিং স্কাইবার’এ বসে সূর্যাস্ত ও রানওয়ে ভিউ উপভোগ করা যাবে।

অতিথিদের জন্য হোটেলে আছে ২০০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন ডাইনিং স্পেস, আধুনিক ব্যাঙ্কুয়েট হল, মিটিং রুম ইত্যাদি। বিজনেস ট্রাভেলার, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের সাথে সংশ্লিষ্টদের জন্য এটি হতে পারে আদর্শ স্থান। পোশাক শিল্প, আমদানি-রপ্তানি ও আন্তর্জাতিক ব্যবসার কেন্দ্র হিসেবে ঢাকা আন্তর্জাতিকভাবে পরিচিত। তাই বিদেশি ক্রেতা, সোর্সিং এজেন্ট, কনসাল্টেন্ট, মেইনটেনেন্স টিম, এয়ারলাইন ক্রু’দের জন্যও হায়াত প্লেস ঢাকা উত্তরা এক আদর্শ নিবাসস্থল। গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল জোন ও আসন্ন মেট্রো সংযোগের নিকটে অবস্থানের কারণে হায়াত প্লেস ঢাকা উত্তরা বিজনেস ট্রাভেলারদের জন্য এক দুর্দান্ত গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হায়াত প্লেস ঢাকা উত্তরা’র জেনারেল ম্যানেজার কেভিন থমাস ম্যাকইনটাইর বলেন, “বিমানবন্দরের এতো কাছাকাছি হায়াত প্লেস অবস্থিত হওয়ায় অতিথিরা সহজে এখানে যাতায়াত করতে পারবে। বিমানবন্দর ও প্রধান শিল্পাঞ্চলের সহজ সংযোগ, আধুনিক ডিজাইন এবং আমাদের ২৪/৭ সেবার মাধ্যমে আমরা দেশি-বিদেশি অতিথিদের এক অনন্য অভিজ্ঞতা প্রদানে সম্পূর্ণ প্রস্তুত। উত্তরার প্রথম আন্তর্জাতিক ব্র্যান্ডেড আপস্কেল হোটেল হিসেবে হায়াত প্লেস নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আমি আশাবাদী।”

হায়াত প্লেস ঢাকা উত্তরা বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে, যা কেবল আন্তর্জাতিক অতিথিদের জন্যই নয়, বরং ঢাকার ক্রমবর্ধমান নগর করিডোরে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। বিস্তারিত তথ্য জানতে ও রুম রিজার্ভেশনের জন্য ভিজিট করুন hyattplace.com

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ