শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল

  • আপডেট সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

বিশ্ব লায়ন্স সেবা দিবস ও অক্টোবর সেবা উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ এ১, বাংলাদেশ- ০১- ১১ অক্টোবর পর্যন্ত বিশেষ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অক্টোবর সেবা কার্যক্রম কমিটির সদস্য সচিব কে,এম,আকতার হোসেন এর সঞ্চালনা ও পরিচালনায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সম্মুখ সড়কে আয়োজিত লায়ন্স সমাবেশ থেকে একগুচ্ছ বেলুন ও শ্বেত কবুতর উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন লায়ন্স আন্তর্জাতিক এর পরিচালক নাজমুল হক।

আরও উপস্থিত ছিলেন এরিয়া লিডার কাজী সাইফুল, মাল্টিপল চেয়ারপার্সন আশরাফ হোসেন হিরা, জেলা গভর্নর একেএম গোলাম ফারুক, ১ম ভাইস জেলা গভর্নর ও অক্টোবর সেবা কর্মসূচীর চেয়ারপার্সন নওজাত সারওয়াত ইসলাম,২য় ভাইস জেলা গভর্নর ড:আবুল হোসেন খন্দকার, ক্যাবিনেট সেক্রেটারি মিজানুর রহমান মিজান, ক্যাবিনেট ট্রেজারার সাইদুর রহমান খান।

তিনি উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক পরিচালক নাজমুল হক বলেন- বিশ্বব্যাপী লায়ন্স সেবা মানবতার কল্যাণে একশত আট বছর যাবৎ এক অন্যন্য অবদান রেখে আসছে।বাংলাদেশের লায়ন্সগন দুর্যোগ-বিপদে সর্বদা মানুষের পাশে থেকে কল্যাণের অনন্য দৃষ্টান্ত রেখেছে। জেলা গভর্নর একেএম গোলামা ফারুখ জেলার সকল ক্লাবকে অক্টোবর সেবাদানের জন্য দুস্থ মানুষের পাশে থাকার আহবান জানান। উদ্বোধন শেষে জেলার ১৪৫ ক্লাব থেকে আশা একহাজার অধীক লায়নদের এক বর্ণাঢ্য র‍্যালী প্রধান সড়ক ধরে আগারগাঁও লায়ন্স ভবনে এসে শেষ হয়। এরিয়া লিডার কাজী সাইফুল বলেন- লায়নগন সর্বদা মানবতার সেবায় নিবেদিত যা সাধারণ মানুষের কল্যাণে অসামান্য ভূমিকা রাখবে।” মাল্টিপল চেয়ারপার্সন বলেন- লায়ন্স জেলা ৩১৫এ১ সর্বদা মানুষের কল্যাণে অগ্রণী ভুমিকা রাখেন ও সমাজসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও সেবা দিতে আহ্বান জানান।

এছাড়াও লায়ন্স জেলা ৩১৫ এ১-এর সাবেক গভর্নর নজরুল ইসলাম সিকদার, ডিস্ট্রিক এলসিআইএফ কোঅর্ডিনেটর আনিসুর রহমান, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর মো. রমজান খান , ডিস্ট্রিক্ট জিএমটি কো-অর্ডিনেটর মো. মোরসালিন খান, ডিস্ট্রিক্ট মার্কেটিং চেয়ারপারসন নুর মোহাম্মদ হাওলাদার চুন্নু, মোহাম্মদ মোরশেদ আলম ভূঁইয়া ( ইনভারমেন্ট চেয়ারপারসন) -সহ জেলা নেতৃবৃন্দ র‍্যালীর নেতৃত্ব দেন। ১ অক্টোবর উদ্বোধনী দিনে সমাবেশ ও র‍্যালী ছাড়াও অগারগাও লায়ন্স ভবনে রক্তদান কর্মসূচী, মিশন ১.৫ এর উপর সেমিনার ও লিওদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ