শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

কনকর্ড এন্টারটেইনমেন্ট ও কিষোয়ান গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

সম্প্রতি চট্টগ্রামের ফয়’স লেক রিসোর্টে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও কিষোয়ান গ্রুপের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সহযোগিতার মাধ্যমে ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক কমপ্লেক্সে আগত দর্শনার্থীরা কিষোয়ান গ্রুপের জনপ্রিয় স্ন্যাকস ও গুঁড়া মসলায় তৈরি বিভিন্ন সুস্বাদু খাবার উপভোগের সুযোগ পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অনুপ কুমার সরকার বলেন, ‘দেশের অন্যতম পর্যটন স্পট ফয়’স লেক কমপ্লেক্সে দর্শনার্থীদের জন্য আরও বৈচিত্র্যময় ও সুস্বাদু খাবারের অভিজ্ঞতা তৈরি হলো, যা তাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘এই ব্যবসায়িক সহযোগিতার মাধ্যমে ভোক্তাদের কাছে আরও সহজে পৌঁছানোর সুযোগ তৈরি হলো। এটি আমাদের ব্র্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভোক্তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।’

উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে এই সমঝোতা চুক্তি তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ