শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পঠিত

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট-এর সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। ফলে ব্যাংকের কার্ডধারীরা রিসোর্টটির বিভিন্ন সেবায় বিশেষ ছাড় ও সুবিধা উপভোগ করতে পারবেন। ব্যাংকের গুলশান কর্পোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায়, প্রাইম ব্যাংকের কার্ডধারীরা রুম ভাড়ায় সর্বোচ্চ ৫০ শতাংশ এবং খাবারে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি রিসোর্টে প্রাইম ব্যাংকের পিওএস সেবা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ফলে এখন থেকে রিসোর্টে আগত অতিথিরা ভিসা, মাস্টারকার্ড ও জেসিবি কার্ড ব্যবহার করে প্রাইম ব্যাংকের পিওএস মেশিন-এর মাধ্যমে সহজেই লেনদেন সম্পন্ন করতে পারবেন।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের কার্ড ও রিটেইল অ্যাসেট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জোয়ারদার তানভীর ফয়সাল এবং নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট-এর ম্যানেজিং পার্টনার মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই চুক্তি প্রায়োরিটি গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও কাস্টমাইজড অভিজ্ঞতা প্রদানে প্রইম ব্যাংকের প্রতিশ্রুতির পতিফলন, যা তাদের সামগ্রীক ব্যাংকিং অভিজ্ঞতা বাড়াবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ