শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

দুই ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রাইডার্স

  • আপডেট সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পঠিত

দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি বিদেশে গিয়ে ট্রফি জিতে ফিরেছে। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স। এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে ঘুরতে যাবে নিজেদের ঢেরা রংপুরে।

সঙ্গে থাকবে আরেকটি ট্রফিও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে যাবে রংপুর রাইডার্স।

২০ জানুয়ারি এই ট্রফি ট্যুরে ঘিরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও।

রংপুরের এই ট্রফি ট্যুরে ভক্তদের দেওয়া হবে দেড় হাজার রংপুর রাইডার্সের জার্সি। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট।

এমনকি ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন রংপুরের সাধারণ ক্রিকেটপ্রেমীরা। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন করা হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’।

গত বছরের ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। জয় পেয়েছে আসরের ৮ ম্যাচেই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ