শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন ট্রেজারার অধ্যাপক এ. এইচ. এম. ফারুক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নতুন ট্রেজারার অধ্যাপক এ. এইচ. এম. ফারুক

 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ. এইচ. এম. ফারুক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী তিনি যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য এই পদে নিয়োজিত থাকবেন।

অধ্যাপক এ. এইচ. এম. ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রানীবিদ্যা বিষয়ে ১৯৮২ সালে স্নাতক এবং ১৯৮৩ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক এ. এইচ. এম. ফারুক ৮ম বিসিএস এ শিক্ষা ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সরকারী কলেজের প্রাণীবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর বর্নাঢ্য শিক্ষকতার জীবনে তিনি দেশের বিভিন্ন সরকারী কলেজে অধ্যাপনা করেন এবং সর্বশেষ চৌমুহনী সরকারি এস.এ. কলেজ, নোয়াখালীতে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য যে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা এবং সকল বিভাগের কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে ১৬ জানুয়ারী সকালে নব- নিযুক্ত ট্রেজারার অধ্যাপক এ. এইচ. এম.

ফারুককে বরন করে নেয়া হয়। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সকল সদস্য নবাগত ট্রেজারারের

ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ