শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন দেশ টিভির সাংবাদিক শাহাদাত নিশাদ

  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২২৮ বার পঠিত

অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন দেশ টিভির প্রতিবেদক মো. শাহাদাত হোসেন নিশাদ।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ঢাকার অভিজাত ভেন্যু হোটেল স্কাই সিটিতে আয়োজিত হয় এ বছরকার আইকনিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে সাংবাদিক নিশাদের অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন তার সহধর্মিণী খাদিজা আক্তার ফায়জা।

৭১ মিডিয়া ভিশনের আয়োজনে এবারের আসরে অর্থনীতি, উদ্যোক্তা, শোবিজ, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, রাজনৈতিক ও মানবিক খাতে দৃষ্টান্ত স্থাপনকারী সফল ব্যক্তিত্বদের সম্মাননা দেওয়া হয়।

সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা, সমাজসেবা, আবৃত্তিসহ ২০টি ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয় এই আয়োজনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নুল আবেদিন।

প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিফ ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুর উদ্দিন আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, ফেরদৌস আরা, অভিনেত্রী দীপা খন্দকার, এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লিয়াকত আলী।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।

আয়োজনটি পরিচালনা করেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক আর. কে. রিপন এবং স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর হোসেন ইশা।

পুরো অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় জমকালো পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে শাহাদাত নিশাদ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫-এও ভূষিত হন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ