শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

শুরু হচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ। ইংলিশ ঈগলসের মিডিয়া পার্টনার আল্টিমেট স্পোর্টস

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

আগামীকাল ৩১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এনডিইউবি ক্রিকেট লীগ ২০২৬। নটর ডেমের নিজস্ব মাঠে প্রতিবছর এই ক্রিকেট লীগ আয়োজিত হয়। যার শুরু ২০১৭ থেকে।

এবার ৪টি দল অংশগ্রহণ করছে লীগে, ইংলিশ, বিজনেস এডমিন্সট্রেশন, সিএসই ও ল৷ ক্রিকেট লীগকে ঘিরে নটরডেম বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে ভিন্ন এক আমেজ। কঠোর অনুশীলনে খেলোয়াড়রা প্রস্তুত সাথে ফ্যানরাও।

৩১ জানুয়ারি থেকে গ্রুপ পর্বের খেলা শুরু হচ্ছে যার ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। ক্রিকেট লীগের আয়োজক কমিটির সহ-সমন্বয়ক সামি চিশতী বলেন, “এই টুর্নামেন্ট নটরডেম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। সুস্থ্য প্রতিযোগিতা ও আনন্দের ভাগাভাগিই আমাদের মূল লক্ষ্য।

এদিকে ৫ বারের ফাইনালিস্ট ও ৩ বারের চ্যাম্পিয়ন ইংলিশ ঈগলস এবার মাঠে নামছে চিরচেনা আকাশী-সাদা জার্সিতে। টাইটেল স্পন্সর ফ্যান্টাসি কিংডম ও মিডিয়া পার্টনার লন্ডন ভিত্তিক বাংলাদেশ জনপ্রিয় স্পোর্টস অনলাইন আল্টিমেট স্পোর্টস ছাড়াও দলটির কো-স্পন্সরে আছে রাসটেক, ফয়সাল এন্টারপ্রাইজ ও সুফিয়ান এগ্রো।

দলটির অধিনায়ক সাইফুর রহমান শিবলী বলেন, ফেয়ার প্লে আর স্পোর্টসম্যানশীপের জন্য ইংলিশ সব সময় সমাদৃত। বিগত বছরগুলোতে আমাদের ধারাবাহিক সফলতা আমাদের এবারের অনুপ্রেরণার মূল উৎস।উল্লেখ্য এই টি-টেন লীগে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় প্রতি আসরে যার মধ্যে থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও নটর ডেম কলেজের ছাত্ররা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ