শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ভালোবাসা দিবসে প্রকাশ পেল ‘Bhalobashi Bolte Chai’ মিউজিক ভিডিও, মডেল সুষ্মিতা নজর কাড়লেন

  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৬ বার পঠিত

বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে প্রেমের গান ‘Bhalobashi Bolte Chai’–এর মিউজিক ভিডিও। ভিডিওটিতে মডেল হয়েছেন সুষ্মিতা।

না–বলা ভালোবাসার গল্পে নির্মিত এই ভিডিওতে সুষ্মিতার অভিনয় বিশেষভাবে নজর কাড়ছে। প্রেমের আবেগ, দ্বিধা আর প্রকাশের মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছেন তিনি।

সুষ্মিতা বলেন,
“গল্পটা শুনেই আমার ভালো লেগেছিল। খুব সহজ কিন্তু গভীর একটা অনুভূতি আছে এতে। ভালোবাসা প্রকাশ করার সাহসের গল্প—এমন কাজের অংশ হতে পেরে ভালো লাগছে।”

গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতীম রায়। সংগীতায়োজন করেছেন রুপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি. এফ. জামান।

উত্তরায় চিত্রায়িত ভিডিওটি ভালোবাসা দিবসে প্রকাশের পর দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে। বসন্তের আবহে প্রেমের এই গল্পটি ইতোমধ্যে অনলাইনে আলোচনায় এসেছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ